আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, কিছুদিন আগে মাধাইয়া বাজার জামে মসজিদের পশ্চিম গল্লির মার্কেটে আগুন লেগে প্রায় অনেকগুলি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে, সাথে আমাদের ৯৭ ব্যাচের অন্যতম প্রিয় বন্ধু আউয়ালের দোকানও পুড়ে গেছে, অনেক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন।
এমতাবস্থায় আমরা সব বন্ধুরা তার প্রতি যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তোবা আমাদের বন্ধু অনেকটা উপকৃত হবে এবং তার দুঃখভারাক্রান্ত মনে কিছুটা শক্তির সঞ্চয় ফিরে পাবে, মহান সৃষ্টিকর্তা আমাদের মহৎ হৃদয়ের সকল বন্ধুদেরকে আমাদের ক্ষতিগ্রস্থ প্রিয় বন্ধু আউয়ালের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক আমিন, আমাদের অর্থ সম্পাদক বন্ধু আঃ আলীমের বিকাশ নাম্বার নিম্নে দেওয়া হলো, বন্ধুরা তোমরা সাধ্যানুযায়ী যে যা পারবা ৫০০, ১০০০, ২০০০, ৫০০০, আঃ আলীমের বিকাশে পাঠিয়ে দিবা, ধন্যবাদ বন্ধুরা।
বিকাশ পার্সোনাল: 018369***33
মোঃ আব্দুল আলিম
অর্থ সম্পাদক
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়,ব্যাচ-১৯৯৭ সমিতি
